সংবাদদাতা, বাগডোগরা: দু’টি পৃথক ঘটনায় গত ২৪ ঘণ্টায় এক নাবালক ও এক নাবালিকা সহ আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য বুধবার দেহগুলি আনা হয়।
Advertisement
কোচবিহার জেলার তুফানগঞ্জে বেশকিছু কিশোর কিশোরী সরস্বতী পুজোর আগে রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা তুলছিল। পুজোর দু’দিন আগে ১ ফেব্রুয়ারি চাঁদা তোলার সময় দ্রুত গতিতে আসা একটি টোটো সজোরে ধাক্কা মারে শুভশ্রী সাহাকে (১২)। মাথায় গুরুতর আঘাত লাগে তার। তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে কোচবিহার মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। সেখানেও শারীরিক উন্নতি না হলে উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি করানো হয়। কয়েকদিন চিকিৎসা চলার পর মঙ্গলবার বিকেলে মারা যায় শুভশ্রী। বুধবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
অন্যদিকে, উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের বেঙলুগছে ১৩ বছর বয়সি রিহান আলি বিষ পান করায় তার মৃত্যু হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকায় ঘাস মারার বিষ খেয়ে নেয় ওই নাবালক। পরিবারের লোকজন এসে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিক্যালে আনা হয়। এদিন সকাল ৬টা নাগাদ তার মৃত্যু হয়। রিহান আলি কী কারণে বিষ পান করল, তা নিয়ে ধন্দে তার পরিবারের লোকেরাও। এছাড়াও এদিন পাহাড়, সমতল মিলিয়ে আরও বেশ কয়েকটি দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যালে আনা হয়েছিল।