Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

তোমারে সঁপেছি প্রাণ...

তোমারে সঁপেছি প্রাণ...
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
চার হাত এক হল টলি পাড়ার জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের। রবিবার সন্ধ্যা সাতটার লগ্নে বৈদিক মতে সাত পাকে বাঁধা পড়েন যুগল। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের সেটে শ্বেতার সঙ্গে প্রথম আলাপ রুবেলের। তারপর বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্কে বাঁক নেয়। সেই সম্পর্কের কথা কখনও গোপন করেননি শ্বেতা-রুবেল। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নানা মুহূর্তের ছবি আপোলড করেন তাঁরা। তাঁদের বিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা ছিল ইন্ডাস্ট্রিতে। অবশেষে রবিবার তাঁদের দাম্পত্য জীবন শুরু হল। 
Advertisement
বর্তমানে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালের নায়িকা শ্বেতা। রুবেল কাজ করছেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। শ্যুটিংয়ের ব্যস্ততার ফাঁকে বিয়ের প্রস্তুতি শুরু করেছিলেন যুগল। রবিবার সকাল থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়।  রুবেলের পছন্দ মেনে এদিন সাবেকি লাল বেনারসিতে সেজেছেন শ্বেতা। পরনে সোনার গয়না। রুবেল সেজেছিলেন সাদা ধুতি ও পাঞ্জাবিতে। নাগেরবাজার অঞ্চলের একটি ব্যঙ্কয়েটে বসেছিল বিয়ের আসর। ইন্ডাস্ট্রির বহু তারকা এই বিয়ের সাক্ষী ছিলেন। মেনুও ছিল চমকপ্রদ।  
   • ছবি সৌজন্যে: বার্ডলেন্স ক্রিয়েশন
Advertisement
সম্পর্কিত সংবাদ