Bartaman Logo
২৭ মে, ২০২৬

তামিলনাড়ুতে ফিরলেন মানসিক ভারসাম্যহীন যুবক

তামিলনাড়ুতে ফিরলেন মানসিক ভারসাম্যহীন যুবক
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: ফের এক ভিন রাজ্যের মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার হলেন হিঙ্গলগঞ্জ থেকে। গত কয়েকদিন হিঙ্গলগঞ্জে ঘোরাঘুরি করছিলেন তামিলনাড়ুর এক মানসিক ভারসাম্যহীন যুবক। তাঁর নাম রামস্বামী গার্ডেন, বয়স বছর বিয়াল্লিশ। এক টোটোচালক তাঁকে নিয়ে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর যুবকের সঙ্গে কথা বলে তাঁরা তামিলনাড়ু এলাকার এক চিকিৎসকের ফোন নম্বর জোগাড় করেন। নম্বরের সূত্র ধরেই মানসিক ভারসাম্যহীন যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন হিঙ্গলগঞ্জের যুবকরা। শনিবার ওই যুবকের ভাই ও প্রতিবেশীরা এসে তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ