Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহ কলেজে শিক্ষকদের সংবর্ধনা দিল টিএমসিপি

শিক্ষক দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার মালদহ কলেজে অধ্যাপকদের সংবর্ধনা দিল তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিট। এদিন মালদহ কলেজের দুর্গাকিঙ্কর সদনে একটি অনুষ্ঠানের আয়োজন করেন টিএমসিপি সদস্যরা।

মালদহ কলেজে শিক্ষকদের সংবর্ধনা দিল টিএমসিপি
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তারক চক্রবর্তী, মালদহ: শিক্ষক দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার মালদহ কলেজে অধ্যাপকদের সংবর্ধনা দিল তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিট। এদিন মালদহ কলেজের দুর্গাকিঙ্কর সদনে একটি অনুষ্ঠানের আয়োজন করেন টিএমসিপি সদস্যরা। সেখানে কলেজের প্রত্যেক অধ্যাপক, শিক্ষক-শিক্ষিকাদের আমন্ত্রণ জানানো হয়। কলেজের অধ্যক্ষ ড: মানস কুমার বৈদ্য, টিচার্স কাউন্সিলের সেক্রেটারি পীযুষ কান্তি সাহা সহ অন্যদের সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের মেমেন্টো, ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।

Advertisement

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা গান, নাচ, আবৃত্তি করেন। অধ্যক্ষ সহ বাকি অধ্যাপকেরা একে একে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জীবন চেতনা এবং শিক্ষক-পড়ুয়া সম্পর্ক নিয়ে আলোচনা করেন। শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে নিবিড় যোগাযোগের মাধ্যমে উজ্জল ভবিষ্যৎ গড়ে তোলার কথা বলেন অধ্যাপকেরা।
তৃণমূল কংগ্রেস ছাত্র সংসদের তরফে অমিত শেখ বলেন, অধ্যক্ষরা আমাদের ভবিষ্যৎ গড়তে দিনরাত পরিশ্রম করে থাকেন। কাজেই শিক্ষক দিবসের প্রাক্কালে তাঁদের সম্মান জানানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। দিনটিকে পালন করে অধ্যাপকদের সম্মান জানাতে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ