Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যান্ডেলে রেলের উচ্ছেদের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ

ব্যান্ডেলে রেলের উচ্ছেদের  বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রেলের উচ্ছেদ নোটিসের বিরোধিতা করে ব্যান্ডেলের দেবানন্দপুরে সভা করলেন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার। দিনকয়েক আগে ব্যান্ডেল স্টেশন আধুনিক করে তোলার জন্য রেলের তরফে স্টেশনের পশ্চিম অংশে উচ্ছেদের নোটিস দেয়। সমস্ত জবরদখল দ্রুত সরিয়ে নেওয়ার কথা বলা হয়। এরপরেই তা নিয়ে হুগলিতে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এদিন বিধায়ক সেখানকার বাসিন্দা, ব্যবসায়ী সকলকে নিয়ে উচ্ছেদ বিরোধী সভা করেন। বিধায়ক বলেন, প্রায় ৫০ বছর ধরে সেখানে বসতি আছে। কেউ ব্যবসা করে দুটো অর্থ উপার্জন করেন। তাঁরা আচমকা কোথায় যাবেন? আমরা উন্নয়নের বিরোধী নই, কিন্তু পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে দেওয়া হবে না। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ