নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হরিপালে হকার উচ্ছেদ নিয়ে প্রতিবাদ আন্দোলনে শামিল হল তৃণমূল কংগ্রেস। বুধবার হরিপাল স্টেশনে সংলগ্ন এলাকায় রেলের তরফে উচ্ছেদ অভিযান ছিল। তারই প্রতিবাদে শামিল হন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক করবী মান্না। বিক্ষোভের জেরে উচ্ছেদ অভিযান শেষপর্যন্ত স্থগিত হয়ে যায়। করবী মান্না বলেন, হকারদের পুনর্বাসন না দিয়ে কোনও উচ্ছেদ করলে প্রতিবাদ হবে। আমরা সমস্ত রকমভাবে রেলের অন্যায়-অবিচার রুখব।



