নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালিনালা বা আদি গঙ্গার পলি তোলার (ড্রেজিং) কাজ চলছে এখন। তিন ধাপে সেই কাজ করছে কলকাতা পুরসভা। স্থানীয় বাসিন্দারা নিত্যদিন জঞ্জাল ফেলে আদিগঙ্গাকে যাতে আর নোংরা না করতে পারে, তার জন্য পাড় বরাবর লাগানো হচ্ছে উঁচু লোহার জাল। আদি গঙ্গার উপরে থাকা সেতুগুলিতেও একইভাবে জাল লাগানো হয়েছে। টালিনালার পাড়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন যাঁরা, তাঁদের পুনর্বাসন দেওয়ার তোড়জোড় শুরু হচ্ছে এবার। এলাকা ফাঁকা করে তৈরি হবে নতুন ফ্ল্যাট। আপাতত কালীঘাট ও খিদিরপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় এই কাজ হবে। দু’জায়গা মিলিয়ে তৈরি হবে মোট ৭২টি ফ্ল্যাট। তারপর সেখানে পাড় বরাবর হবে সৌন্দর্যায়ন।
Advertisement
সম্প্রতি পুরসভার মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ঠিক হয়েছে, কালীঘাট এলাকায় টালিনালার পাড়ে শশীশেখর বোস রো’র বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হবে। তাঁদের জন্য তৈরি হবে চারতলা আবাসন, যেখনে থাকবে আটটি ফ্ল্যাট। খিদিরপুরে অরফ্যানগঞ্জ বাজারের সামনে আদি গঙ্গার পাড় দখল করে থাকা বাসিন্দাদের পুনর্বাসন দিতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় বানানো হবে চারটি চারতলা আবাসন। সেখানে থাকবে মোট ৬৪টি ফ্ল্যাট।
পুরসভার বস্তি উন্নয়ন বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, ‘আমরা সবটাই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি। তাই টালিনালার পাড়ে থাকা বাসিন্দাদের উচ্ছেদ নয়, পুনর্বাসন দেওয়া হবে। প্রত্যেক পরিবার নিজস্ব ফ্ল্যাট পাবে।’ পুরকর্তারা জানাচ্ছেন, ফ্ল্যাটগুলি তৈরি হয়ে গেলে টালিনালার পাড় সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হবে। লোহার জালও লাগিয়ে দেওয়া হবে। জায়গা থাকলে পাড় বরাবর সবুজায়ন করা হবে। পার্কও তৈরি করা যেতে পারে। পলি তোলার পাশাপাশি আদি গঙ্গার পাড় নতুন করে বাঁধানোর কাজেও হাত লাগাবে পুরসভা। পাড়ের ঢালে বসবে বিশেষ ধরনের ঘাসের আস্তরণ, যাতে ভূমিক্ষয় রোধ হবে। সেই সঙ্গে টালিনালার ঘাটগুলিরও সংস্কার করা হচ্ছে। আলো লাগিয়ে সাজিয়ে তোলা হচ্ছে এলাকা। অদূর ভবিষ্যতে আদিগঙ্গার পাড়কে প্রিন্সেপ ঘাটের মতো আকর্ষণীয় করে তুলতে নানা পরিকল্পনা রয়েছে পুর-কর্তৃপক্ষের। টালিনালার জলের দূষণ রোধে ৭৮টি নালার মুখ বন্ধ করে বিভিন্ন নিকাশি পাম্পিং স্টেশন ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে ঢোকানো হচ্ছে। এখন এসব নালার নোংরা জল সরাসরি টালিনালায় পড়ে।