নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরল ইস্ট বেঙ্গল। আগামী ২৯ নভেম্বর ঘরের মাঠে লাল-হলুদের প্রতিপক্ষ নর্থইস্ট। কার্ড সমস্যায় মহেশ সিং ও নন্দকুমারকে পাবেন না ব্রুজোঁ। ওই জায়গায় নতুন ফুটবলারকে সেট করাই স্প্যানিশ কোচের চ্যালেঞ্জ। শনিবার মূলত স্থানীয় ফুটবলারদের নিয়েই প্র্যাকটিস সারলেন অস্কার। ব্রাজিলিয়ান ক্লেটন এলেও তালাল, দিয়ামানতাকোসরা এখনও যোগ দেননি। জর্ডনের জাতীয় দলের ম্যাচ খেলে কলকাতায় আসবেন হিজাজি মাহের। তারপর চূড়ান্ত প্রস্তুতি শুরু। অন্যদিকে সোমবার অনুশীলনে নামছে মোহন বাগান। আগামী ২৩ নভেম্বর জামশেদপুরের বিরুদ্ধে খেলবেন কামিংসরা।



