নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিলজলায় পুকুরে ডুবে মারা গেলেন মাঝবয়সি এক ব্যক্তি। মৃতের নাম আতিউর রহমান (৪৮)। শুক্রবার বেলা পৌঁনে ১২টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে জি জে খান রোডে। খবর পেয়ে কলকাতা পুলিসের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের ডুবরি নামানো হয়। তল্লাশি চালিয়ে তাঁরা নিথর অবস্থায় উদ্ধার করে ওই ব্যক্তিকে। তাঁকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



