Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টেকনিশিয়ানরা কাজে ফিরুন, আজ পর্যন্ত সময় পরিচালকদের

টেকনিশিয়ানরা কাজে ফিরুন, আজ পর্যন্ত সময় পরিচালকদের
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টলিপাড়ায় চাপানউতোর বুধবারও অব্যাহত। ফের কি কর্মবিরতির পরিস্থিতি তৈরি হবে? ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের দ্বন্দ্বের জেরে থমকে গিয়েছে পরিচালক শ্রীজিৎ রায়ের আসন্ন টেলিভিশন ধারাবাহিকের সেট তৈরির কাজ। আটকে রয়েছে আরও একটি ফিল্ম ও ওয়েব সিরিজ। ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় একটি বৈঠক করা হয়। আলোচনার শেষে পরিচালক অভিজিৎ গুহ জানান, ‘পরিচালকদের তরফে আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। যদি আজও টেকনিশিয়ানরা কাজে যোগ না দেন তাহলে ফের আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ এই বৈঠকে উপস্থিত ছিলেন সুদেষ্ণা রায়, রাজ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, জয়দীপ মুখোপাধ্যায়, মানসী সিনহা সহ আরও অনেকে। 
Advertisement
শ্রীজিতের বিরুদ্ধে টেকনিশিয়ানদের মূল অভিযোগ, পরিচালকের ফেডারেশন বিরোধী মনোভাব। পরিচালকের দাবি, কিন্তু তা লিখিত ভাবে না জানিয়েই সেট তৈরির কাজ বন্ধ করে দেন টেকনিশিয়ানরা। শ্রীজিৎ এই পরিস্থিতিতে পাশে পেয়েছেন ডিরেক্টরস গিল্ডকে। ফেডারেশন এখনও এই বিষয়ে তাদের কোনও সিদ্ধান্ত জানায়নি। যদিও মঙ্গলবারই  ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন, ফেডারেশনও বৈঠক করবে। তারাও কর্মবিরতির ঘোরতর বিরোধী। টলিপাড়ায় এই ঘটনা নতুন নয়। গত বছর রাহুল মুখোপাধ্যায়ের পুজোর ছবির শ্যুটিংয়ে বাধা আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর নতুন বছরে শুরুতেই পরপর তিনবার বাধার সম্মুখীন হন কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিৎ রায়ের মত পরিচালকেরা। কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী পুজোর ছবি ‘জংলা’র শ্যুটিংয়ের শেষ মুহূর্তে টেকনিশিয়ানরা যোগ দেননি। ফলে আউটডোর শ্যুটিং শুরু করা যায়নি।  জয়দীপ মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজের কাজেও বাধা এসেছে। এরপর শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিকের কাজও থমকে গিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ