Bartaman Logo
৯ জুন, ২০২৬

ত্বিশার মৃত্যু তদন্ত: স্বামী-শাশুড়িকে বাড়িতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে সিবিআই

ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলার তদন্তে আরও গতি আনল সিবিআই। তদন্তের পরবর্তী ধাপে ঘটনার পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

ত্বিশার মৃত্যু তদন্ত: স্বামী-শাশুড়িকে বাড়িতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে সিবিআই
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলার তদন্তে আরও গতি আনল সিবিআই। তদন্তের পরবর্তী ধাপে ঘটনার পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। জানা গিয়েছে, ত্বিশার শ্বশুরবাড়িতে ধৃত স্বামী সমর্থ ও শাশুড়ি গিরিবালাকে নিয়ে গিয়ে এই পুননির্মাণ করা হবে। সিবিআইকে সমর্থ জানিয়েছেন, তিনিই ত্বিষার ঝুলন্ত দেহ নামিয়েছিলেন। তাঁর মা ত্বিশার গলায় বাঁধা ফাঁসের গিঁট খুলেছিলেন। এই দাবি যাচাই করতেই মা-ছেলেকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ করা হবে। তদন্তের অংশ হিসাবে প্রায় ৮০ কেজি ওজনের একটি ডামি ব্যবহার করা হবে। সমর্থকে দেখাতে বলা হবে কীভাবে তিনি ঝুলন্ত অবস্থান থেকে ত্বিশার দেহ নামিয়েছিলেন। একইভাবে গিরিবালা সিংকেও ডামির গলায় বাঁধা গিঁট খুলে দেখাতে বলা হবে। এছাড়া, ত্বিশা যে বেল্ট ব্যবহার করে আত্মহত্যা করেছিলেন বলে দাবি করা হচ্ছে, সেই বেল্টের শক্তি ও বহনক্ষমতাও পরীক্ষা করা হবে। সমর্থ ও তাঁর মাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। ঘটনার পুনর্নিমাণের পর মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ