Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কেন্দ্রের সঙ্গে সিজেপির বৈঠক, আগামীকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

সিজেপির সঙ্গে কেন্দ্রের বৈঠকে শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে আলোচনা। শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বিস্তারিত জানুন।

কেন্দ্রের সঙ্গে সিজেপির বৈঠক, আগামীকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ২৪ জুলাই, ২০২৬ ১৭:১০
Prefer us on Google

নয়াদিল্লি, ২৪ জুলাই: অবশেষে আজ বৈঠকে বসলেন সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। আজ, শুক্রবার দিল্লির ভিপি হাউসে দুই পক্ষই প্রায় ঘণ্টাখানেক বৈঠক করে। সিজেপির পক্ষ থেকে ছিলেন সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। অন্যদিকে সরকারের তরফে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। কিন্তু ২ ঘণ্টার বৈঠকের পরও মিলল না রফাসূত্র। কিন্তু মিটিং ইতিবাচক বলেই দাবি করেছে কেন্দ্রীয় সরকার। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, সরকার যদি এই আন্দোলনের কোনো সমাধান চায় তা হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। তাঁর ইস্তফার কমে কোনো কিছুতেই আমরা রাজি হব না। এই দাবিতে আমরা অনড়। শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে আগামীদিনে এই আন্দোলন আরও তীব্রতর হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Advertisement

এদিন আত্মঘাতী পড়ুয়াদের পরিবারের পাশে দাঁড়ানো, ক্ষতিপূরণ এবং আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে করা এফআইআর প্রত্যাহার করা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা হয়। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়েও ভাবনা চিন্তার জন্য আগামীকাল পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে শনিবার ফের কেন্দ্রীয় সরকার ও সিজেপি বৈঠকে বসবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামীকাল দুপুর ২টো নাগাদ কেন্দ্রের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হতে পারে। অপরদিকে এদিনের বৈঠকে কেন্দ্রের তরফে প্রশ্নফাঁস কাণ্ডে এখনও পর্যন্ত সরকার কী কী পদক্ষেপ নিয়েছে এবং আগামীতে কী পদক্ষেপ গ্রহণ করা হবে সেগুলিও সিজেপির প্রতিনিধিদের জানানো হয়। প্রসঙ্গত, আন্দোলনকারী সোনাম ওয়াংচুক গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তাঁর ২৬ দিনের অনশন তুলে নেন। কেন্দ্রীয় সরকার তাঁর প্রধান দাবিগুলির বিষয়ে লিখিত আশ্বাস দেওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ