নয়াদিল্লি: বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। তবে ক্রিকেটমহলের নজর রবিবারের ভারত-পাকিস্তান দ্বৈরথেই। এই মহারণের জন্য মানসিকভাবে তৈরি সূর্যকুমার যাদব ব্রিগেড। ব্যাটার তিলক ভার্মার গলায় বুধবার আত্মবিশ্বাসের সুর, ‘সত্যি বলতে, এই মহাম্যাচের জন্য আমরা রোমাঞ্চিত। একদিন আগে জানতে পেরেছি যে খেলাটা হবে। আমরা মাঠে নামার জন্য প্রস্তুত। দলের সবাই মুখিয়ে আছি ম্যাচের অপেক্ষায়।’ তিনি আরও বলেছেন, ‘আমরা সব ম্যাচ দেখছি। ভিডিও অ্যানালিস্টের সাহায্যে আমরা বিশ্লেষণ করি। পাকিস্তান ম্যাচের আগে পিচ, কন্ডিশন খতিয়ে দেখে পরিকল্পনা সারব। কলম্বোর পিচে কোন শট কার্যকরী হবে, কোন বোলারকে টার্গেট করব, সেসব ঠিক করে নেব।’



