গুলিকাণ্ডের পর অবশেষে শ্যুটিংয়ে ফিরছেন অভিনেতা টাইগার শ্রফ। তাঁর পরবর্তী ছবি ‘লাগ যা গলে’র শ্যুটিং ফের শুরু হবে নভেম্বর থেকে। সূত্রের খবর, দীপাবলির মরশুম শেষ হলেই ফ্লোরে যাবেন অভিনেতা। তবে তাঁর নিরাপত্তার জন্য শ্যুটিং লোকেশন প্রকাশ্যে আনতে নারাজ নির্মাতার। পাশাপাশি টাইগারের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে। অতিরিক্ত কাউকে শ্যুটিংয়ে রাখা হবে না বলে খবর। জানা যাচ্ছে, ছবির শ্যুটিং প্রায় শেষের দিকে। এ জন্য ১০ দিনের শিডিউল রয়েছে টাইগারের। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে হামলার মুখে পড়েছিলেন টাইগার। লরেন্স বিষ্ণোই গোষ্ঠী হামলার দায় শিকার করেছে। ইতিমধ্যে এই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement



