প্রিয়দর্শনের কমেডি ছবিতে ফিরছে অক্ষয়-ভূমি জুটি
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রিয়দর্শনের সঙ্গে ফের একটি কমেডি ছবিতে অভিনয় করবেন অক্ষয় কুমার। সাতের দশকের গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। সেখানে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ভূমি পেডনেকরকে। ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিতে অক্ষয় ও ভূমির জুটি প্রশংসিত হয়েছিল নানা মহলে। তারপর ‘রক্ষাবন্ধন’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। ফের পর্দায় তাঁদের রসায়ন দর্শক পছন্দ করবেন বলেই মনে করছেন নির্মাতারা। জানা গিয়েছে, এই ছবিতে এক শিকারির ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। যদিও বিস্তারিত গল্প এখন জানাতে চাননি  নির্মাতারা। শীঘ্রই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে খবর। প্রিয়দর্শন পরিচালিত এই পিরিয়ড কমেডি ড্রামার শ্যুটিং শুরু হবে নভেম্বরের শেষ সপ্তাহে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পেতে পারে ছবিটি।  

Advertisement