‘রামায়ণ-এর সেরা সংস্করণ হতে চলেছে এই ছবিটি’-বলেছেন অভিনেত্রী সাই পল্লবী। সদ্য লস অ্যাঞ্জেলসে নির্মাতাদের তরফে একটি বিশেষ প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। সেখানে মুক্তির আগেই ছবিটি দেখার সুযোগ পেয়েছেন কয়েকজন। সেই অনুষ্ঠানে ‘রামায়ণ’ প্রসঙ্গে একথা বলেছেন পর্দার ‘সীতা’ অর্থাৎ অভিনেত্রী সাই পল্লবী। তিনি বলেন, ‘রামায়ণ এমন একটি ধর্মগ্রন্থ, যা আত্মদর্শন করায়। আপনার মধ্যে কী ভালো রয়েছে, কী খারাপ রয়েছে আপনি অনুভব করতে পারবেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে নিতেও শিখবেন। কারণ রাবণ পুরোপুরি খারাপ নয়। আমরা যদি নিজেদের ভিতরের রাবণকে চিহ্নিত করে তা পরিবর্তন করতে পারি, তাহলে তা আমাদের নিজেদের জন্যই ভালো।’ আগামী ৫ নভেম্বর ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।



