জঙ্গলের মাঝে হাঁটু মুড়ে বসে আলিয়াকে বিয়ের প্রস্তাব! রণবীরের মুখে ফাঁস গোপন কাহিনি
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কীভাবে আলিয়া ভাটকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিনেতা রণবীর কাপুর? সেই সিক্রেট ফাঁস করলেন রণবীর। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এক পর্বে উপস্থিত হয়েছিলেন রণবীর। সেখানে তিনি জানান, কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভে আলিয়াকে প্রোপোজ করেছিলেন। কীভাবে? সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিজেই শেয়ার করেছেন নায়ক। তাঁর কথায়, ‘আমাদের জিপের চালককে আগেভাগে টাকা দিয়ে রেখেছিলাম। বলেছিলাম, জঙ্গলের মাঝে কোথাও গাড়ি দাঁড় করাতে। আমি একটা আংটি নিয়ে গিয়েছিলাম। সেটা নিয়েই হাঁটু মুড়ে বসে পড়ি আলিয়ার সামনে। আমাদের থেকে ১০০ মিটার দূরে তখন সিংহের গর্জন শোনা যাচ্ছিল। এদিকে আমার সিংহী আমার একেবরে সামনে দাঁড়িয়ে! ভয়ে ইঁদুর হয়ে গিয়েছিলাম। ভয়ে ভয়েই প্রস্তাব দিলাম— আমাকে বিয়ে করবে? সেই অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির অন্যতম হয়ে থাকবে।’ 

Advertisement