Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোহানের খালি খাঁচা ভরতে আলিপুর থেকে আনা হল বাঘ

সোহানের খালি খাঁচা ভরতে আলিপুর থেকে আনা হল বাঘ
  • ১৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত মাসের দ্বিতীয় সপ্তাহে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে  মৃত্যু হয়েছিল সোহান নামে এক বৃদ্ধ বাঘের। তারপর থেকে খালি পড়ে ছিল সেই খাঁচা। সেখানে আলিপুর চিড়িয়াখানা থেকে একটি বাঘ আনা হল। জানা গিয়েছে, সেই বাঘটিও কয়েক বছর আগে সুন্দরবনের জঙ্গল থেকে ধরা পড়েছিল। আলিপুরেই এতদিন সে খাতির-যত্নে ছিল। এবার তার একপ্রকার ‘ট্রান্সফার’ হল। সুন্দরবনের মধ্যেই নয়া খাঁচায় এবার দেখা যাবে তাকে। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের তরফে জানানো হয়েছে, ভিড় ও কোলাহল এড়াতে শুক্রবার রাতে বাঘটিকে নিয়ে আসা হয় ঝড়খালিতে। চিকিৎসকরা তাকে দেখেছেন। সুস্থই রয়েছে সে।

Advertisement

প্রায় দশ বছর বয়সি ওই স্ত্রী বাঘকে আপাতত ছোট খাঁচায় রাখা হবে। কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবে সে। নতুন জায়গায় কীভাবে মানিয়ে নিচ্ছে, কোনও অসুবিধে হচ্ছে কি না, ইত্যাদি দেখবেন তাঁরা। সব ঠিক থাকলে তারপরই বড় খাঁচায় স্থানান্তর করা হবে তাকে। ফলে বাঘটিকে দেখার জন্য পর্যটকদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। বর্তমানে সোহিনী ও সুন্দর নামে দু’টি বাঘ রয়েছে ঝড়খালিতে। তৃতীয় সঙ্গী চলে আসায় পূর্ণ হয়েছে তাদের সংসার। তবে এই নতুন বাঘের নাম কী হবে, সেটা এখনও ঠিক হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ