Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

থ্রিলারে শাহিদ

থ্রিলারে শাহিদ
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
দর্শকের পছন্দের তালিকায় সবসময় উপরের দিকে জায়গা করে নেয় থ্রিলার ঘরানা। তাই পরিচালক-প্রযোজকরাও চান থ্রিলার ঘরানায় কাজ করতে। তাতে প্রশংসা ও ব্যবসায়িক লাভ দুই হয়। পাশাপাশি অভিনেতারাও চান এ ঘরানা এক্সপ্লোর করতে। ঠিক যেমন শাহিদ কাপুর। তিনি বর্তমানে থ্রিলার ঘরানার একটি ছবির জন্য আলোচনা করছেন। কার সঙ্গে? সুজয় ঘোষ। শাহরুখ খানের ‘কিং’ ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। পরিবর্তে বর্তমানে তিনি ফের একটি থ্রিলার ছবি তৈরি করতে চলেছেন। তার জন্যই কথা বলছেন শাহিদ কাপুরের সঙ্গে। ২০২১ সালে শাহিদ ও সুজয় জুটি বাঁধার পরিকল্পনা করেছিলেন। কোনও কারণে তা আর হয়ে ওঠেনি। তবে এবার আটঘাট বেঁধে নেমেছেন পরিচালক। শোনা যাচ্ছে, ২০২৫ সালে শুরু হবে শ্যুটিং। ইতিমধ্যে নাকি ছবির চিত্রনাট্য তৈরি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ