থ্রিলার দেখতে ভালোবাসেন দর্শক। কিন্তু সেই থ্রিলার হতে হবে টানটান। তেমনই একটি থ্রিলার ‘বৃষ্টির রাত্রি’ তৈরি করছেন পরিচালক পায়েল চৌধুরী। মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। জয়ন্ত মুখোপাধ্যায় প্রযোজিত এই ছবির ফার্স্ট লুক মুক্তি পেল। পরিচালকের কথায়, ‘এই সাইকোলজিক্যাল থ্রিলারে সমপ্রেম গুরুত্বপূর্ণ অনুঘটক।’ প্রিয়াঙ্কার সঙ্গে অভিনেত্রী পামেলাও অভিনয় করবেন।



