Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

থ্রিলারে আয়ুষ্মান

থ্রিলারে আয়ুষ্মান
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
কেবল কমেডি বা সামাজিক ইস্যু কেন্দ্রিক গল্পই নয়, থ্রিলার ঘরানার ছবিতেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন আয়ুষ্মান খুরানা। ‘আর্টিকেল ১৫’, ‘অন্ধাধুন’-এর মতো ছবি তার নজির। ফের থ্রিলারে দেখা যাবে তাঁকে। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, হাত মিলিয়েছে দুই প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস ও পোশাম পা পিকচার্স। তাদের পার্টনারশিপের প্রথম ছবিতেই দেখা যাবে আয়ুষ্মানকে। এখনও ছবির নাম চূড়ান্ত হয়নি। পরিচালনা করবেন ‘জাদুগর’ খ্যাত সমীর সাক্সেনা। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। পাশাপাশি আয়ুষ্মানের সঙ্গে আর কাদের দেখা যাবে এই ছবিতে, সেই কাস্টিংয়ের কাজও বাকি। ২০২৫ সালের প্রথমার্ধ থেকে শুরু হবে শ্যুটিং। আগামী বছর শেষের দিকে মুক্তি পেতে পারে ছবিটি। তবে সেটি ওটিটিতে মুক্তি পাবে নাকি প্রেক্ষাগৃহে, তা এখনও নিশ্চিত নয়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ