Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তিন যুবক, চাঞ্চল্য

দুর্গাপুজোর আর কয়েকদিন বাকি। তার আগেই আজ, শনিবার বিকেলে আলিপুরদুয়ার জেলা শহরের কাছে আইটিআই মোড়ে পুলিশ একটি পিস্তল সহ তিন যুবককে গ্রেপ্তার করল।

আলিপুরদুয়ারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তিন যুবক, চাঞ্চল্য
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ২১:০৯
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: দুর্গাপুজোর আর কয়েকদিন বাকি। তার আগেই আজ, শনিবার বিকেলে আলিপুরদুয়ার জেলা শহরের কাছে আইটিআই মোড়ে পুলিশ একটি পিস্তল সহ তিন যুবককে গ্রেপ্তার করল। ধৃতদের কাছ থেকে দুটি কার্তুজ ও একটি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ আইটিআই মোড়ে গিয়েছিল। সেখানেই কোচবিহার যাওয়ার রাস্তা থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই যুবকদের গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

পুজোর মুখে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় শহরে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল পাপ্পু মাহাত, রোহিত দাস ও আশরাফুল হক। ধৃত তিন যুবকেরই বাড়ি শহরের ১৩ নম্বর ওয়ার্ডের সমাজপাড়ায়। এদিন সন্ধ্যায় আলিপুরদুয়ার থানায় সাংবাদিক সম্মেলন করে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার ও তিন যুবকের গ্রেপ্তারের খবর জানান এসডিপিও শ্রীনিবাসন এমপি। ঘটনার তদন্ত চলছে। এদিকে, ঠিক এক বছর আগে সমাজপাড়াতেই দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মারা গিয়েছিল এক মহিলা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ