Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

একই পরিবারে তিন আত্মহত্যা, রাইফেল শ্যুটিং কোচ গ্রেপ্তার

৬১ বছর বয়সী ইঞ্জিনিয়ার, তাঁর স্ত্রী ও কন্যার আত্মহত্যা! অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া জেলার এই ঘটনায় এক রাইফেল শ্যুটিং কোচকে গ্রেপ্তার করল পুলিশ।

একই পরিবারে তিন আত্মহত্যা, রাইফেল শ্যুটিং কোচ গ্রেপ্তার
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাকিনাডা: ৬১ বছর বয়সী ইঞ্জিনিয়ার, তাঁর স্ত্রী ও কন্যার আত্মহত্যা! অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া জেলার এই ঘটনায় এক রাইফেল শ্যুটিং কোচকে গ্রেপ্তার করল পুলিশ। ১৬ আগস্ট রাতে রাজামহেন্দ্রভারামের একটি রেল ব্রিজ থেকে গোদাবরি নদীতে ঝাঁপ দিয়েছিলেন থিলাপুদি নুকারাজু (৬১), তাঁর স্ত্রী মীনা, মেয়ে সৌজন্য এবং ১০ বছরের নাতি। নাবালককে উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিনজনের মৃত্যু হয়। নুকারাজুর একটি সুইসাইড নোট থেকে রাইফেল শ্যুটিং কোচ শেখ সাদিক খানের খোঁজ মেলে। এমনকি সৌজন্যের স্বামীকেও খুনের অভিযোগ করা হয়েছে সাদিকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নুকারাজুর নাতির স্কুলে রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষক ছিলেন সাদিক। সুইসাইড নোটে সাদিকের বিরুদ্ধে জোর করে ধর্মপরিবর্তন, তোলাবাজি ও খুনের অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিল সে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ