Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিপিএম কর্মী ও তাঁর স্ত্রীকে খুনের হুমকি, মারধরের অভিযোগ, কাঠগড়ায় শান্তিপুরের বিজেপি নেতা সহ তিন

সিপিএম কর্মী ও তাঁর স্ত্রীকে খুনের হুমকি, মারধর ও স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত শান্তিপুরের বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেণ মণ্ডল ও তাঁর দুই আত্মীয়।

সিপিএম কর্মী ও তাঁর স্ত্রীকে খুনের হুমকি, মারধরের অভিযোগ, কাঠগড়ায় শান্তিপুরের বিজেপি নেতা সহ তিন
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সিপিএম কর্মী ও তাঁর স্ত্রীকে খুনের হুমকি, মারধর ও স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত শান্তিপুরের বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেণ মণ্ডল ও তাঁর দুই আত্মীয়। গোটা ঘটনাটি লিখিত আকারে জানিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন অসহায় ওই সিপিএম কর্মী। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। 

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী সোনালী কর এবং তাঁর স্বামী বিনয় কর। শান্তিপুর থানা এলাকার হরিপুর পঞ্চায়েতের মেলের মাঠ এলাকার বাসিন্দা তাঁরা। দুজনেই সিপিএমের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। গত পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন সোনালীদেবী। সম্প্রতি তিনি শান্তিপুরের বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেণ মণ্ডল সহ তাঁরই দুই ভাইয়ের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়া, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন। বাকি দুই অভিযুক্তের নাম গৌর মণ্ডল এবং গোলক মণ্ডল। মহিলার দাবি, পরিকল্পিতভাবে ওই নেতা সহ বাকি দুজন তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। মহিলা বাথরুমে গেলে তাঁরা নাকি আশেপাশে ঘুরঘুর করেন এবং জানালায় টোকা দেন। এছাড়াও বিভিন্ন রকম রাজনৈতিক প্রতিপত্তি বিস্তার করে উৎপাত করার চেষ্টা করছেন। আতঙ্কিত মহিলার স্বামী বিনয় কর বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় নিজের রাজনৈতিক প্রতিপত্তি জাহির করে অসামাজিক কাজ করছেন নৃপেণ সহ বাকিরা। আমি তাতে প্রতিবাদ করায় ওদের নিশানায় পড়েছি। আমার স্ত্রীর কাছে আমাকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। মারধর করা হচ্ছে আমাদের। আতঙ্কিত হয়ে তাই আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। 
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নৃপেণ। তিনি বলেন, একটি পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। আমি কেন ওঁদের সঙ্গে এই ধরনের আচরণ করতে যাব? বাকি যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা আমার আত্মীয় ঠিকই, কিন্তু এরকম অনেক আত্মীয়ই এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। আমাদের বংশের বহুলোক ওই এলাকায় থাকেন। তাছাড়া যিনি অভিযোগ করছেন, তিনি নিজেই অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সম্পূর্ণ মিথ্যে অভিযোগে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে আসরে নেমেছে তৃণমূল। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, অভিযোগ যখন উঠেছে তখন পুলিশ তদন্ত করবে। আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধ বরদাস্ত করেন না। অপরাধ যদি কেউ করেন সাজা অবশ্যই তাঁকে পেতে হবে।
এদিকে, পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের হয়েছে থানায়। সেই অভিযোগের ভিত্তিতে হুমকি দেওয়া এবং মারধরের অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ