Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্রের খোঁজে অভিযান পুলিশের

পশ্চিমবঙ্গে ভূয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্রের বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে। সিউড়ি ও দুবরাজপুরে চলছে তল্লাশি। বিস্তারিত পড়ুন।

ভূয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্রের খোঁজে অভিযান পুলিশের
  • ২৩ জুলাই, ২০২৬ ১৪:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বিপুল পরিমাণ ভূয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যু হওয়ার গুরুতর অভিযোগকে ঘিরে রাজ্যজুড়ে জোরকদম অভিযান শুরু করল পুলিশ। অভিযান চলছে বীরভূমের সিউড়ি ও দুবরাজপুর পুরসভাতেও। জেলার একাধিক পঞ্চায়েত কার্যালয়েও তল্লাশি চলছে এদিন। তদন্তের স্বার্থে পঞ্চায়েত ও পুরসভাগুলিতে প্রথম  থেকে এখনো পর্যন্ত ইস্যু করা জন্ম-মৃত্যুর সমস্ত রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করছে পুলিশ।

Advertisement

সিউড়ি পুরসভার 'বার্থ অ্যান্ড ডেথ' রেজিস্ট্রার শিবপ্রসাদ মণ্ডল জানান, প্রশাসনিক নির্দেশিকা দেখিয়ে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। সমগ্র পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত নিবন্ধিত সমস্ত জন্ম-মৃত্যুর বিদ্যমান রেকর্ড এবং রেজিস্টার বাজেয়াপ্ত করা হচ্ছে। 

অভিযোগ, জালিয়াতি চক্রের মাধ্যমে অসাধু উপায়ে প্রচুর  ভূয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই বেআইনি কারবারের মূল শিকড় টানতেই নথিপত্র নিজেদের হেফাজতে নিয়ে খতিয়ে দেখার কাজ জোরকদমে চালাচ্ছে পুলিশ ও তদন্তকারীরা।

 শুধু বীরভূমেই নয়, বিভিন্ন জেলায় পুরসভা ও পঞ্চায়েত দপ্তরগুলোতে অভিযান শুরু হয়েছে । একইসঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেটেরও তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর রাজ্যজুড়ে এই অভিযান চলবে তিনদিন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ