Bartaman Logo
৯ জুন, ২০২৬

উত্তরপ্রদেশের পাথর খাদানে ধস, মৃত তিন

পাথর খাদানে বিপর্যয়। ঘটনাস্থল উত্তরপ্রদেশের সোনভদ্র। শনিবার সন্ধ্যায় পাথর খাদানে আচমকাই ধস নামলে মৃত্যু হয়েছে তিনজনের।

উত্তরপ্রদেশের পাথর খাদানে ধস, মৃত তিন
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সোনভদ্র: পাথর খাদানে বিপর্যয়। ঘটনাস্থল উত্তরপ্রদেশের সোনভদ্র। শনিবার সন্ধ্যায় পাথর খাদানে আচমকাই ধস নামলে মৃত্যু হয়েছে তিনজনের। আটকে রয়েছেন কমপক্ষে ১৫ জন শ্রমিক। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। ইতিমধ্যে পুলিশ, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারে নেমে পড়েছেন। 

Advertisement

পুলিশ জানিয়েছে, সোনভদ্র জেলার ওব্রা থানার বিল্লি মারকুন্ডি পাথর খাদানের একাংশে আচমকাই ধস নামে। তখন অন্তত ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। রবিবার সকালে একজন শ্রমিকের দেহ উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে পুলিশ। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এনডিআরএফ এবং এসডিআরএফ চলে আসে। এছাড়া দু’টি বেসরকারি উদ্ধারকারী দলও ঘটনাস্থলে রয়েছে। জেলাশাসক বদ্রীনাথ সিং ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদাকরি করেন। আটক শ্রমিকদের উদ্ধারে সবরকম চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন। খাদানে বিপর্যয়ের জন্য প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন শ্রমিকদের পরিবার।

সম্পর্কিত সংবাদ