Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় তিনদিনের নাট্যোৎসব

বহুবচন হলদিয়া নাট্যসংস্থার উদ্যোগে গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবন হাইস্কুল প্রাঙ্গণে তিনদিন ধরে নাট্যোৎসব হল।

হলদিয়ায় তিনদিনের নাট্যোৎসব
  • ২৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: বহুবচন হলদিয়া নাট্যসংস্থার উদ্যোগে গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবন হাইস্কুল প্রাঙ্গণে তিনদিন ধরে নাট্যোৎসব হল। হলদিয়ার স্কুল ও কলেজ পড়ুয়াদের উৎসাহিত করতে স্কুল প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি স্কুলে সরস্বতী পুজোর আবহে এই নাট্যোৎসব ঘিরে সাড়া পড়েছে। পড়ুয়াদের সঙ্গে অভিভাবকরাও এসেছিলেন নাটক দেখতে। সবটাই অভিনয় নয়, নিশিকুটুম্ব, কঙ্ক লীলাবতী কথা, রাজদণ্ড, রং নাটকগুলি মন কেড়েছে শহরের নাট্যপ্রেমীদের। আয়োজক সংস্থা বহুবচন হলদিয়ার নিউ রয়েল কিস্যা নাটকে স্কুলপড়ুয়াদের অভিনয়ে প্রশংসা করেন অনেকে।

Advertisement

বিবেকানন্দ বিদ্যাভবন স্কুলের পড়ুয়াদের নিয়ে এই নাটক পরিবেশন করেন নাট্যকার সৌমিত্র চৌধুরী। ওই স্কুলের প্রধান শিক্ষক হরিদাস ঘটক বলেন, সৌমিত্রবাবু শুধু একজন স্কুল শিক্ষক নয়, ভালো নাট্যকারও। তাঁর হাতেই গত চার-পাঁচ বছর ধরে পড়ুয়াদের নিয়ে স্কুলে নাটকের চর্চা শুরু হয়েছে।

এবছর স্কুল প্রাঙ্গণে নাট্য উৎসবের মাধ্যমে পড়ুয়া ও অভিভাবকদের উৎসাহিত করেছি আমরা। সৌমিত্রবাবু জানান, তিনদিনে হলদিয়া, জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গার ৭টি নাটক মঞ্চস্থ হয়েছে। স্কুল প্রাঙ্গণে নাট্যোৎসবের লক্ষ্য ছাত্রছাত্রীদের মধ্যে ভালো নাটক দেখার সুযোগ করে দেওয়া।

নাট্যোৎসবের উদ্বোধনে শিক্ষা, সংস্কৃতি ও নাট্যজগতের বিশিষ্টরা উপস্থিত ছিলেন। ২৫ জানুয়ারি নাট্যোৎসবে মুরলী লোকসংস্কৃতি বিকাশ কেন্দ্রের শিল্পীরা মাতিয়ে দেন। এরপর ২৬ ও ২৭ জানুয়ারি স্বরতরঙ্গ, নৃত্যমঞ্জীর ও রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন কমিটির অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ