Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

ওড়িশায় বহিষ্কৃত তিন কং বিধায়ক

ইঙ্গিত আগেই মিলেছিল। ওড়িশা বিধানসভায় রাজ্যসভার ভোটে ক্রস ভোটিংয়ের অভিযোগে তিন বিধায়ককে দল থেকে বহিষ্কার করল কংগ্রেস।

ওড়িশায় বহিষ্কৃত তিন কং বিধায়ক
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: ইঙ্গিত আগেই মিলেছিল। ওড়িশা বিধানসভায় রাজ্যসভার ভোটে ক্রস ভোটিংয়ের অভিযোগে তিন বিধায়ককে দল থেকে বহিষ্কার করল কংগ্রেস। সানা খেমুন্ডির রমেশ জানা, মোহনার দশরাথ গোমাঙ্গ এবং বারাবতী কটকের বিধায়ক সোফিয়া ফিরদৌসকে দল থেকে বহিষ্কার করার কথা এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছে ওড়িশা প্রদেশ কংগ্রেস। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ওই তিন বিধায়ক বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দিলীপ রায়কে ভোট দিয়েছেন বলে অভিযোগ। ওড়িশার প্রদেশ কংগ্রেস সভাপতি ভক্তচরণ দাস বলেন, ওই বিধায়কদের  ‘বিশ্বাসঘাতকতা’ অপ্রত্যাশিত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ