Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কানাডা থেকে মাদক পাচার, ধৃত তিন

কানাডা থেকে মাদক পাচার, ধৃত তিন
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কানাডা থেকে পার্সেল করে সম্প্রতি কলকাতার অফিসপাড়ার একটি ডাকঘরে ৪৮৫ গ্রাম গাঁজা এসে পৌঁছেছিল। পার্সেলটি কলকাতার এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু ডাকঘর কর্তৃপক্ষ গোপন সূত্রে জানতে পারে, পার্সেলের ভিতর রয়েছে মাদক। খবর দেওয়া হয় শুল্কদপ্তরে। ঘটনার তদন্তে নেমে আগেই গোয়েন্দারা মণিপুর থেকে গ্রেপ্তার করেছিল এক ব্যক্তিকে। তাঁকে লাগাতার জেরা করে শুল্কদপ্তরের গোয়েন্দারা এই চক্রে আরও তিনজন যুক্ত আছে বলে জানতে পারেন। সমন পাঠিয়ে শুক্রবার তাঁদের ডেকে পাঠানো হয় শুল্কদপ্তরে। সেখানে সন্তোষজনক উত্তর না মেলায় গোয়েন্দারা তাঁদের গ্রেপ্তার করেন। শনিবার তিন ব্যক্তিকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। সরকার পক্ষ থেকে ধৃতদের জামিনে আপত্তি জানানো হয়। কিন্তু মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে বিচারক অভিযুক্ত তিনজনকে জামিনে মুক্তি দেন। পরবর্তী শুনানির দিন ২৭ জুন। এদিন আদালতে কেন্দ্রীয় শুল্কদপ্তরের তরফে সরকারি কৌঁসুলি বলেন, এই ঘটনার পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।                                                                                             

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ