Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে যৌন হেনস্তা, আটক তিন

নাবালিকাকে যৌন হেনস্তা, আটক তিন
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগর কমিশনারেট এলাকার এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে তিন যুবককে আটক করল পুলিস। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার শোরগোল পড়ে যায় এলাকায়। অভিযুক্ত যুবকদের বাড়িতে হামলা চালান স্থানীয় বাসিন্দারা। একাধিক বাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। পুলিস জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনজনকে আটক করা হয়েছে। তবে মেডিক্যাল পরীক্ষায় নাবালিকার সঙ্গে যৌন হেনস্তার প্রমাণ মেলেনি। নাবালিকার পরিবারও কোনও অভিযোগ দায়ের করেনি। নাবালিকার পরিবার অবশ্য দাবি করেছে, শনিবার গভীর রাতে সে শৌচাগারে গিয়েছিল। তখনই চার যুবক তাকে তুলে নিয়ে যান। পরে রেললাইনের ধার থেকে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। ওই যুবকরা আগেও নাবালিকাকে উত্যক্ত করেছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ