Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বধূকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টা! গ্রেপ্তার স্বামী সহ তিন

গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টার অভিযোগে স্বামী সহ তিনজনকে গ্রেপ্তার করল শাসন থানার পুলিশ। ধৃতরা হল স্বামী আলমগির হোসেন, শ্বশুর আক্কাস আলি ও শাশুড়ি আম্বিয়া বিবি

বধূকে অ্যাসিড খাইয়ে খুনের  চেষ্টা! গ্রেপ্তার স্বামী সহ তিন
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টার অভিযোগে স্বামী সহ তিনজনকে গ্রেপ্তার করল শাসন থানার পুলিশ। ধৃতরা হল স্বামী আলমগির হোসেন, শ্বশুর আক্কাস আলি ও শাশুড়ি আম্বিয়া বিবি। ঘটনাটি শাসন থানার ভাগ্যবন্তপুর এলাকার। মঙ্গলবার তাঁদের বারাসত আদালতে তোলা হলে স্বামী ও শাশুড়িকে পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে শ্বশুরের জেল হেপাজত হয়েছে।

Advertisement

এদিকে, জখম গৃহবধূ নাসরিন খাতুন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে নাসরিনের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় শাসনের আলমগিরের। কিন্তু বিয়ের পর থেকেই পণের জন্য বারেবারে শ্বশুরবাড়ি থেকে বধূর উপর চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। যতদিন গিয়েছে ততই বেড়েছে অত্যাচারের মাত্রা। অবশেষে সোমবার বিকেলে নাসরিনকে মারধরের পর মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ পরিজনদের। বিষয়টি জানার পর বাপের বাড়ির লোকজন এসে নাসরিনকে উদ্ধার করে প্রথমে বারাসত হাসপাতাল ও পরে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছেন। এনিয়ে নাসরিনের বাবা রসুল আলি বলেন, আমাদের ফোন করে বলা হয় মেয়ে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আমরা এসে দেখি, মেয়েকে মারধর করে মুখে অ্যাসিড ঢেলে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। সবটাই পরিকল্পনা করে হয়েছে। কারণ, পণের জন্য শ্বশুরবাড়ি থেকে দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল মেয়ের উপর। এদিকে শাসন থানার পুলিশ জানিয়েছে, স্বামী ও শাশুড়িকে জেরা করে গোটা বিষয়টি জানা হবে। এর পিছনে আর কেউ জড়িত রয়েছেন কি না, তাও আমরা খতিয়ে দেখছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ