Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছবি ভাইরালের হুমকি, গ্রেপ্তার ১

ছবি ভাইরালের হুমকি, গ্রেপ্তার ১
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: গোপনে এক মহিলার ব্যক্তিগত মুহূর্তের ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি। এই অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মোজাহিদ হোসেন মোল্লা (২৮)। ঘটনাটি বসিরহাট থানার গাছা-আখারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। পড়শি এক মহিলার সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ছিল মোহাজিদের। অভিযোগ, সেই সুযোগে মহিলার মোবাইলে থাকা ব্যক্তিগত মুহূর্তের ছবি লুকিয়ে নিজের ফোনে নিয়ে নেন তিনি। সেই ছবিই স্যোশাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেন মোহাজিদ। পরে এনিয়ে বসিরহাট থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিস রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ