Bartaman Logo
১১ জুলাই, ২০২৬

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি, হুলুস্থূল রাজধানীতে

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি, হুলুস্থূল রাজধানীতে
  • ১১ জুলাই, ২০২৬ ১১:৫৫
Prefer us on Google

নয়াদিল্লি, ১১ জুলাই: মুম্বই পুলিশের কনট্রোল রুমে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোন। যার জেরে শনিবার সাতসকালে হুলুস্থূল কাণ্ড রাজধানী দিল্লিতে। তড়িঘড়ি লালকেল্লায় ছুটে গেল বিশাল বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা।

Advertisement

দিল্লির লালকেল্লায় রাখা আছে বোমা। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে ঐতিহাসিক এই সৌধ। এমনই হুমকি এসেছিল পুলিশের কাছে। শেষ পর্যন্ত জানা গিয়েছে, পুরোটাই গুজব।

সূত্রের খবর, লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মেসেজে প্রথমে আসে মুম্বই পুলিশের কনট্রো রুমে। সঙ্গে সঙ্গে সেখান থেকে খবর যায় দিল্লির পুলিশের কনট্রোল রুমে। এর পরে অ্যালার্ট যায় রাজধানীর উত্তর জেলা পুলিশকে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়।

এর আগে জঙ্গিদের টার্গেট হয়েছে লালকেল্লা। স্বাভাবিকভাবে এদিনের হুমকি বার্তাকে হাল্কাভাবে নেয়নি প্রশাসন। শুরু হয় তল্লাশি। তলব করা হয় বোম ডিস্পোজাল টিম স্কোয়াড। দীর্ঘক্ষণ তল্লাশির পরেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ