Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

যোগী, অখিলেশ ও মায়াবতী সহ ৫২ জনকে ১০ লক্ষের বুলেটপ্রুফ জ্যাকেট

২০২৭ বিধানসভা নির্বাচন। শাসকবিরোধী হাওয়া তীব্র হতেই আগামী বছর উত্তরপ্রদেশের ভোটের দিকে সবার নজর। তবে ভোট নাকি রণক্ষেত্র বোঝা দায়।

যোগী, অখিলেশ ও মায়াবতী সহ ৫২ জনকে ১০ লক্ষের বুলেটপ্রুফ জ্যাকেট
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: ২০২৭ বিধানসভা নির্বাচন। শাসকবিরোধী হাওয়া তীব্র হতেই আগামী বছর উত্তরপ্রদেশের ভোটের দিকে সবার নজর। তবে ভোট নাকি রণক্ষেত্র বোঝা দায়। নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা থেকে শুরু করে হেভিওয়েট রাজনীতিবিদদেরও দেওয়া হল বুলেটপ্রুফ জ্যাকেট। ৫২ জনের তালিকায় রয়েছেন যোগী আদিত্যনাথ, সপা সুপ্রিমো অখিলেশ যাদব, বিএসপি সুপ্রিমো মায়াবতী সহ রাজ্যের ১১ জন মন্ত্রী। প্রতিটি জ্যাকেটের দাম প্রায় ১০ লক্ষ টাকা। প্রথম পর্যায়ে আটজন ও বাকি ৪৪ জনকে দ্বিতীয় পর্যায়ে এই জ্যাকেটগুলি দেওয়া হয়েছে। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। সূত্রে খবর, স্বতন্ত্র দেব সিং, জয়বীর সিং, মহেন্দ্র সিংয়ের মতো বিজেপি নেতাদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশের ৯৮ জন নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন স্তরের নিরাপত্তা দেওয়া হবে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ