Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

থার্ড লাইনে ফুলকি, দিনের শুরুতেই কবি সুভাষে থমকে গুচ্ছ মেট্রো রেক

থার্ড লাইনে ফুলকি, দিনের শুরুতেই কবি সুভাষে থমকে গুচ্ছ মেট্রো রেক
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রোর সৌজন্যে পড়ুয়া, নিত্যযাত্রীদের ভোগান্তির পর্ব অব্যাহত। শুক্রবার দিনের প্রথম মেট্রো পরিষেবা চালুর মুহূর্তেই হোঁচট খেল রেল। জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ৫৫ মিনিটে কবি সুভাষ থেকে আপে দিনের প্রথম মেট্রো রেকের যাত্রা শুরুর মুখেই ঘটে বিপত্তি। মেট্রোর চালক ট্র্যাকের থার্ড লাইনে আগুনের ফুলকি লক্ষ্য করেন। উচ্চ ক্ষমতার বিদ্যুতবাহী এই লাইনের মাধ্যমেই রেকে বিদ্যুৎ পৌঁছয়। এহেন হাই টেনশন লাইনে ফুলকি ধরা পড়ায় রেক থামিয়ে দেন চালক। খবর পৌঁছয় কন্ট্রোল রুমে। দ্রুত থার্ড লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। যার জেরে মেট্রো চলাচল স্তব্ধ হয়ে পড়ে।
Advertisement
এই মুহূর্তে শহরের অধিকাংশ বেসরকারি স্কুলে পরীক্ষা চলছে। কবি সুভাষ থেকে পরবর্তী সমস্ত স্টেশনগুলিতে সকালের ওই সময় অসংখ্য পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। সঙ্গে অফিসযাত্রীদের 
জমায়েত। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, পরিষেবা বন্ধ থাকার সঠিক কারণ ঘোষণা করা হয়নি মেট্রোর তরফে। তবে এর জেরে বহু পরীক্ষার্থী এদিন 
পরীক্ষায় বসতে পারেনি। গন্তব্যে পৌঁছতে চূড়ান্ত নাকাল হন হাজার হাজার যাত্রী। মেট্রো সূত্রের দাবি, প্রায় ২৫ মিনিট মেট্রো চলাচলে ছেদ পড়ে। দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম তিন থেকে চারটি মেট্রো পরিষেভা কবি সুভাষ থেকে ছাড়তে পারেনি। দিনের শুরুর এই মেট্রো বিভ্রাটের জের চলে আরও কয়েক ঘণ্টা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ