Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কয়েক হাজার মানুষের রুটিরুজি হারানোর আশঙ্কা, পাঞ্চেতে ডিভিসির বিরুদ্ধে বিক্ষোভ

পাঞ্চেত জলাধারে ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরির সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। এতে সিঁদুরে মেঘ দেখছেন পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কয়েক হাজার মানুষ।

কয়েক হাজার মানুষের রুটিরুজি হারানোর আশঙ্কা, পাঞ্চেতে ডিভিসির বিরুদ্ধে বিক্ষোভ
  • ১৫ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর : পাঞ্চেত জলাধারে ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরির সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। এতে সিঁদুরে মেঘ দেখছেন পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কয়েক হাজার মানুষ। আশঙ্কা করা হচ্ছে, পাঞ্চেতে ভাসমান সোলার পাওয়ার প্রকল্প গড়ে উঠলে তাঁদের রুটিরুজিতে টান পড়বে। সেইসঙ্গে সমস্যা হবে চলাচলের ক্ষেত্রেও। যে কারণে ডিভিসির ওই প্রকল্প বাতিলের দাবি উঠেছে। এই ইস্যুতে আজ, বুধবার সকাল থেকে বঙ্গ-ঝাড়খণ্ড সীমানায় বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক হাজার মানুষ স্থানীয়। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে নেতুরিয়া-ঝাড়খণ্ড সড়ক।

Advertisement

পাঞ্চেত জলাধারের উপরে নির্ভরশীল স্থানীয় দেড় থেকে দু’হাজার মৎস্যজীবী। কিন্তু ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি হলে তাঁরা আর মাছ ধরতে পারবেন না বলে আশঙ্কা। ফলে সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প ঘিরে ক্ষোভ বাড়ছিল। এর মধ্যে খবর রটে যায় যে, ঝাড়খণ্ডে জিরো পয়েন্টে ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ডিভিসি। যার  প্রতিবাদে আজ সকাল থেকে দুই রাজ্যের সাধারণ মানুষ বিক্ষোভে নেমেছেন। ঝাড়খণ্ড পুলিশ জিরো পয়েন্টে আন্দোলনকারীদের আটকে দিয়েছে। এলাকায় জোরদার বিক্ষোভ চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ