Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ট্রাম্পের দাদাগিরি, ফিফাকে তোপ টমাস টুচেলের

মেক্সিকো সিটিতে ট্রাম্পের অনুরোধে লাল কার্ড মুকুব হয়েছে। ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ ইংল্যান্ডের কোচ টমাস টুচেল। বিস্তারিত পড়ুন।

ট্রাম্পের দাদাগিরি, ফিফাকে তোপ টমাস টুচেলের
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেক্সিকো সিটি: বিশ্বকাপেও ট্রাম্পগিরি! আর তা নিয়েই মেগা বিতর্ক। খোদ মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে লাল কার্ড মুকুব হয়েছে ফোলারিন বালোগনের। অর্থাৎ বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নামতে কোনও বাধা নেই আমেরিকার এই ফুটবলারের। ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করার সাহস নেই ফিফা সভাপতির। কার ঘাড়ে ক’টা মাথা! এদিকে, ফিফার কার্ড প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। তাঁর মন্তব্য, ‘ফিফাকে ধন্যবাদ। অন্যায্য সিদ্ধান্ত বদলে গেল।’ তাঁর বক্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে। সমালোচনার ঢেউ চারিদিকে। বিশ্বকাপের ইতিহাসে এমনটা দেখা যায়নি কখনো। বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া এককাঠি সরেস। তাঁর মন্তব্য, ‘মনে হয় ৫ জুলাই ও ১ এপ্রিল একই দিন। ফিফা সবাইকে এপ্রিল ফুল বানাচ্ছে।’ তবে কার্ড মুকুবের মতো সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বেলজিয়াম ফুটবল সংস্থা। তাদের বিবৃতি, ‘ফুটবলের স্বার্থে গোটা বিশ্বের একযোগে প্রতিবাদ করা উচিত। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিরুদ্ধে তোপ দেগেছেন ইংল্যান্ড কোচ টমাস টুচেল। 

Advertisement

মেক্সিকোর বিরুদ্ধে লাল কার্ড দেখেছেন ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা। তা নিয়েই তীব্র ক্ষোভ ইংল্যান্ড শিবিরে। কোচ টুচেল খোঁচা মারতে ছাড়েননি। থ্রি লায়ন্স কোচের মন্তব্য, ‘অধিনায়ক হ্যারি কেনের উচিত মিস্টার ট্রাম্পের সঙ্গে কথা বলা।’ অর্থাৎ ট্রাম্প নির্দেশ দিলে দিনকে রাত বলে চালানোই যায়। এখানেই শেষ নয়। মেক্সিকোকে পেনাল্টি দেওয়া নিয়েও ক্ষোভ টুচেলের। তিনি বলেছেন, ‘রেফারিংয়ের মান প্রত্যাশিত নয়। পেনাল্টি নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই। আমি একেবারেই খুশি নই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ