Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

থানের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড

থানের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
থানে, ২৮ জানুয়ারি: মহারাষ্ট্রের থানেতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ, মঙ্গলবার থানের কাসারভাদাভালি এলাকার একটি মলে আচমকাই আগুন লাগে। মূহুর্তের মধ্যে কালো ধোঁয়ায় এলাকা ছেয়ে যায়। আগুন নেভাতে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকেও। খবর পাওয়ার পরই আগুন নেভাতে অকুস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীদের কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এক দমকল আধিকারিক জানিয়েছেন, ওই মলের প্রথম তলায় নামী পোশাক এবং জুতোর শোরুম রয়েছে। প্রথমে সেখানেই কোনওভাবে আগুন লাগে। পরে তা অন্যত্র ছড়িয়ে পড়ে। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডের কোনও হতাহতের খবর মেলেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ