Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

থমকে গেল শাহিদের শ্যুটিং

থমকে গেল শাহিদের শ্যুটিং
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
থমকে গেল শাহিদ কাপুর অভিনীত ‘অশ্বত্থামা: দ্য সাগা কন্টিনিউজ’ ছবির কাজ। জ্যাকি ভাগনানি ও বিষ্ণু ভাগনানি পরিচালিত পৌরাণিক অ্যাকশন ঘরানার এই ছবি সমস্যার মুখে পড়েছে। জানা গিয়েছে, বাজেটের সমস্যা হচ্ছে নির্মাতাদের। প্রাথমিকভাবে প্রজেক্টটির বাজেট ৫০০ কোটি টাকা নির্ধারিত করা হয়েছিল। তবে প্রি-প্রোডাকশন স্তরে সেটি বেড়ে গিয়েছে বলে খবর। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ছবির কাজ স্থগিত রয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, ভাগনানিদের ‘পূজা এন্টারটেনমেন্ট’ ঋণগ্রস্ত হওয়ার জেরে সমস্যার আরও বেড়েছে। ছবির কাজ ফের কবে শুরু হবে, তা নিয়ে সংশয় দেখা গিয়েছে। এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে নির্মাতারা কোনও মন্তব্য করেননি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ