Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব পালিত

সাড়ম্বরে পালিত হল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম জন্ম মহোৎসব ও সৎসঙ্গ বিহার শিলিগুড়ির শিবমন্দিরে (আঠারোখাই) ৩০তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণোৎসব। এই অনুষ্ঠান উপলক্ষ্যে রবিবার আঠারোখাই অনুকূল ঠাকুরের আশ্রমে হাজার হাজার ভক্ত ভিড় করেন।

ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব পালিত
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: সাড়ম্বরে পালিত হল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম জন্ম মহোৎসব ও সৎসঙ্গ বিহার শিলিগুড়ির শিবমন্দিরে (আঠারোখাই) ৩০তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণোৎসব। এই অনুষ্ঠান উপলক্ষ্যে রবিবার আঠারোখাই অনুকূল ঠাকুরের আশ্রমে হাজার হাজার ভক্ত ভিড় করেন। পাশাপাশি সংলগ্ন বিএড কলেজ ময়দানে ঠাকুর অনুকূল চন্দ্রের বাণীপাঠ ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও আইনি সহায়তা শিবিরের আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন জেলা সহ ভিনরাজ্য থেকেও ভক্তরা আসেন এই অনুষ্ঠানে। রবিবার সকাল থেকে দিনভর নানা অনুষ্ঠান হয়। এদিকে অনুষ্ঠান উপলক্ষ্যে বিএড কলেজ মাঠে অনেক দোকান বসে। সৎসঙ্গ বিহারের ইনচার্জ দীপক সিংহ বলেন, পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব উপলক্ষ্যে প্রত্যেক বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন। এবছরও হাজার হাজার ভক্ত এসেছেন। দিনভর নানা অনুষ্ঠান ছাড়াও কচিকাঁচাদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবী পাপিয়া ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ অন্যান্যরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ