Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার সরকারি কর্মী, সেনাদের এসআইআর  শুনানিতে সশরীরে হাজিরায় ছাড় কমিশনের

এবার সরকারি কর্মী, সেনা জওয়ান ও রাজ্যের বাইরে রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত ব্যক্তিদের শুনানিতে সশরীরে হাজিরায় ছাড় দিল কমিশন। এছাড়াও যাঁরা পড়াশোনার জন্য বাইরের রাজ্যে রয়েছেন কিংবা হাসপাতালে চিকিৎসাধীন, শুনানিতে আসতে হবে না তাঁদেরও। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে কমিশন।

এবার সরকারি কর্মী, সেনাদের এসআইআর  শুনানিতে সশরীরে হাজিরায় ছাড় কমিশনের
  • ৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার সরকারি কর্মী, সেনা জওয়ান ও রাজ্যের বাইরে রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত ব্যক্তিদের শুনানিতে সশরীরে হাজিরায় ছাড় দিল কমিশন। এছাড়াও যাঁরা পড়াশোনার জন্য বাইরের রাজ্যে রয়েছেন কিংবা হাসপাতালে চিকিৎসাধীন, শুনানিতে আসতে হবে না তাঁদেরও। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে কমিশন। 

Advertisement

বৃহস্পতিবার জারি করা ওই নির্দেশিকায় কমিশন জানিয়েছে, সরকারি কর্মী, সেনা জওয়ান ও রাজ্যের বাইরে রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত ব্যক্তিদের কাছে শুনানির নোটিস গিয়ে থাকলে তাঁদের সশরীরে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট ভোটারের কোনও আত্মীয় তাঁর তরফে গ্রহণযোগ্য নথি জমা দিতে পারবেন। ওই নথি গ্রহণ করার পর তা যাচাই করা হবে। তারপরই তাঁর নাম চূড়ান্ত ভোটার ভোটার তালিকায় থাকবে কি না, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে কমিশন। সরকারি কর্মীদের পাশাপাশি ভিন রাজ্যে বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রেও শুনানিতে সশরীরে হাজিরায় ছাড় দেওয়া হয়েছে। তাঁদের হয়েও আত্মীয়রা শুনানিতে নথি জমা দিতে পারবেন বলে জানিয়েছে কমিশন। 
পরিযায়ী শ্রমিক ও কর্মসূত্রে বিদেশে বসবাসকারী ব্যক্তিদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে। আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি ‘আনম্যাপ’ (২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়দের নাম নেই) বা ‘সন্দেহজনক’ হিসেবে শুনানির নোটিস পেয়ে থাকলে, উভয় ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে। এদিকে, আনম্যাপ ভোটারদের পাশাপাশি বৃহস্পতিবার থেকে সন্দেহজনক ভোটারদেরও শুনানি শুরু হয়েছে। 

সম্পর্কিত সংবাদ