Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার মহকুমায় রেকর্ড ভোট গোঘাটে, কম খানকুলে

বুধবার দ্বিতীয় দফার ভোটে আরামবাগ মহকুমার গোঘাট বিধানসভায় সবচেয়ে বেশি ভোট পড়ল

এবার মহকুমায় রেকর্ড ভোট গোঘাটে, কম খানকুলে
  • ৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বুধবার দ্বিতীয় দফার ভোটে আরামবাগ মহকুমার গোঘাট বিধানসভায় সবচেয়ে বেশি ভোট পড়ল। হুগলি জেলা প্রশাসনের তরফে এদিন সন্ধ্যায় জানানো হয়, গোঘাটে ভোট পড়েছে ৯৩.৭৯ শতাংশ। আরামবাগে ৯২.৪৬ শতাংশ ভোট পড়েছে। পুরশুড়া বিধানসভায় ভোট পড়েছে ৯১.৫৯ শতাংশ। এছাড়া সবচেয়ে কম খানাকুলে ৮৭.৬৬ শতাংশ ভোট পড়েছে। হুগলি জেলায় ভোটের হার ৯১.৭০ শতাংশ। 

Advertisement

রাজনৈতিক মহলের দাবি, এদিন কার্যত শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। বাইরে থাকা বহু ভোটার বাড়ি ফিরেছেন ভোট দিতে। একইসঙ্গে স্থানীয় বাসিন্দারাও গণতন্ত্রের উৎসবে শামিল হন। সেই জন্য এদিন কার্যত আরামবাগ শহর সহ গ্রামাঞ্চলের বাজারগুলি প্রায় বন্ধ ছিল। নির্বাচন কমিশন ছাড়া অন্যান্য যানবাহন চলাচলের সংখ্যাও কম ছিল।
পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ বলেন, কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ভোট শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। সমাজের সবস্তরের মানুষ এবার পদ্ম প্রতীককেই বেছে নিয়েছে। গতবারের মতো এবারও মহকুমার চার আসন বিজেপির দখলে থাকবে।
খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায় বলেন, সার্বিকভাবে মহকুমায় ভালো ভোট হয়েছে। তবে বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয় ছিল। আমাদের কেন্দ্রে অন্যান্য বিধানসভার তুলনায় কম ভোট পড়লেও মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এবার এই কেন্দ্র আমরা পুনরুদ্ধার করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ