Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার ১২০০ ভোটার পিছু একটি বুথ, নির্দেশ নির্বাচন কমিশনের

এবার ১২০০ ভোটার পিছু একটি বুথ, নির্দেশ নির্বাচন কমিশনের
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কমিশনের নির্দেশে ফের হতে চলেছে বুথ র‌্যাশনালাইজেশন। গত নির্বাচন পর্যন্ত ১৫০০ ভোটার পিছু একটি করে বুথ ছিল। তার বেশি ভোটার থাকা বুথগুলিকে ভেঙে একাধিক বুথ গঠন করা হয়েছিল। এবার সর্বোচ্চ ভোটার সংখ্যা আরও কমিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ এবার একটি বুথে সর্বোচ্চ ১২০০ ভোটার থাকবে। অর্থাৎ ১২০০ অধিক ভোটার থাকা বুথগুলিকে ফের ভাঙা হবে। সোমবার সর্বদল বৈঠক করে এনিয়ে বিস্তারিত জানায় জেলা প্রশাসন। বিএলওদের নিয়ে কমিশনের সর্বশেষ নির্দেশিকাও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়। 

Advertisement

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিএলও নিয়োগের নির্দিষ্ট নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে। রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের স্থায়ী কর্মীকে বিএলও হিসেবে নিয়োগ করতে হবে। সেই ধরনের কর্মী পাওয়া না গেলে নির্দিষ্ট ফর্মাটে ইআরও সই করে কমিশনকে জানাবে যে, এই ধরনের কর্মী পাওয়া যায়নি। তারপর অঙ্গনওয়াড়ি কর্মী, অস্থায়ী শিক্ষক বা কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা যেতে পারে। সর্বদলীয় বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলিকেও তাঁদের মনোনিত বুথ লেভেল এজেন্টদের তালিকা দ্রুত জমা দিতে বলা হয়েছে। এডিএম (জেনারেল) সুভাসিনী ই বলেন, আমরা কমিশনের সর্বশেষ নির্দেশিকা রাজনৈতিক দলগুলির সামনে তুলে ধরেছি। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, প্রশাসন নানা বিষয় আমাদের অবগত করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ