Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

এবার সিয়াটলের মেয়র পদে জয়ী ‘সোশ্যালিস্ট’ নেত্রী

ট্রাম্পকে বড়সড় ধাক্কা দিয়ে নিউ ইয়র্কের মেয়র হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। এবার সিয়াটলেও জয়ী হলেন এমনই এক প্রার্থী।

এবার সিয়াটলের মেয়র পদে জয়ী ‘সোশ্যালিস্ট’ নেত্রী
  • ১৬ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

সিয়াটল: ট্রাম্পকে বড়সড় ধাক্কা দিয়ে নিউ ইয়র্কের মেয়র হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। এবার সিয়াটলেও জয়ী হলেন এমনই এক প্রার্থী। নাম কেটি উইলসন (৪৩)। দু’দশক ধরে মেয়র পদে থাকা ব্রুস হেরেলকে হারিয়েছেন তিনি। সংবাদমাধ্যম সূত্রে খবর, মামদানির কায়দায় প্রচার চালিয়েছিলেন এই স্বঘোষিত ‘সোশ্যালিস্ট’ নেত্রী। সেটাই কাজে দিয়েছে। গণনার শুরুতে ১০ হাজারের বেশি ভোটে এগিয়েছিলেন ব্রুস। তবে ৪ নভেম্বর মেইল-ইন ব্যালটের ভোট গণনা শুরু হতেই তাঁকে পিছনে ফেলে দেন কেটি। দীর্ঘদিন ধরেই মূল্যবৃদ্ধির আঁচে পুড়ছে সিয়াটল। হাউজিংয়ের খরচ উর্ধ্বমুখী। আম জনতার এই সমস্যাকে প্রচারের অন্যতম অস্ত্র করে তুলেছিলেন কেটি। হাউজিংয়ের খরচ কমানোর প্রতিশ্রুতির পাশাপাশি আশ্রয়স্থল বৃদ্ধির পক্ষে সওয়াল করেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ