Bartaman Logo
১০ জুন, ২০২৬

মনোবল ভাঙার সময় নয়, মহিলা সেনা অফিসারদের মামলায় মত সুপ্রিম কোর্টের

মনোবল ভাঙার সময় নয়, মহিলা সেনা অফিসারদের মামলায় মত সুপ্রিম কোর্টের
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সেনাবাহিনীতে কর্মরত মহিলাদের স্থায়ী কমিশন পাওয়ার দাবি ঘিরে আইনি টানাপোড়েন চলছে। তার মধ্যেই সেনাবাহিনীর মামলাকারী মহিলা সদস্যদের এখনই চাকরি থেকে সরানো যাবে না বলে কেন্দ্রকে জানাল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত সাফ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাঁদের মনোবল ভেঙে দেওয়া উচিত নয়।

Advertisement

বাহিনীতে কর্মরত মহিলা আধিকারিকরা শর্ট সার্ভিস কমিশনের বদলে স্থায়ী কমিশন পাওয়ার দাবি তুলেছিলেন। কিন্তু সেই দাবি নাকচ করে দেয় কেন্দ্র। এর পরেই বিষয়টি গড়ায় আদালতে। এদিন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চে ৬৯ জন মহিলা আধিকারিকের দায়ের করা মামলার শুনানি হয়। আগস্টে এই মামলার বিস্তারিত শুনানি হবে বলে জানিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। তার আগে মামলাকারীদের চাকরিচ্যুত করা যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘বর্তমান এই পরিস্থিতিতে এঁদের মনোবল ভেঙে দেওয়া উচিত নয়। এঁরা প্রত্যেকেই অত্যন্ত দক্ষ অফিসার। আপনারা চাইলে তাঁদের অন্য কোথাও ব্যবহার করতে পারেন। এটা তাঁদের সুপ্রিম কোর্টের চক্কর কাটার সময় নয়। দেশের সেবার জন্য তাঁদের আরও গুরুত্বপূর্ণ জায়গায় থাকার কথা।’  উল্লেখ্য, সেনার স্থায়ী কমিশনে মহিলার অফিসারদের নিয়োগ মামলার শুনানিতে উঠে এসেছিল কর্নেল সোফিয়া কুরেশির নাম। সেনাবাহিনীতে সোফিয়ার সাফল্যের উদাহরণ তুলে ধরা হয়েছিল। কর্নেল সোফিয়া ২০০৬ সালে কঙ্গোয় রাষ্ট্রসঙ্ঘের শান্তিবাহিনীর নেতৃত্বও দিয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ