Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

থাইল্যান্ডের হোটেলে ভারতীয় গৃহবধূর রহস্যমৃত্যু! খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

থাইল্যান্ডের একটি হোটেলে এক ভারতীয় বধূর রহস্যমৃত্যু। মৃতার নাম প্রিয়াঙ্কা শর্মা। তিনি উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা। মৃতার পরিবারের অভিযোগ, প্রিয়াঙ্কার স্বামী অশিষ শ্রীবাস্তব তাঁকে খুন করেছেন।

থাইল্যান্ডের হোটেলে ভারতীয় গৃহবধূর রহস্যমৃত্যু! খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ব্যাংকক, ১৪ জানুয়ারি: স্বামী সন্তানের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডে। কিন্তু সেই বেড়াতে যাওয়াই কাল হল প্রিয়াঙ্কার। সেখানে হোটেলের ঘরেই রহস্যজনকভাবে মৃত্যু হল ভারতীয় ওই গৃহবধূর।  
Advertisement
প্রিয়াঙ্কা শর্মা উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা। মৃতার পরিবারের অভিযোগ, প্রিয়াঙ্কার স্বামী অশিষ শ্রীবাস্তব তাঁকে খুন করেছেন। গতকাল, সোমবার রাতে লখনউয়ের পিজিআই থানায় অশিষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরও করেছে মৃতার পরিবার।
পুলিস সূত্রে খবর, অশিষের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিল তাঁদের পুত্র সন্তানও। অশিষ পেশায় একজন চিকিৎসক। তিনি উত্তরপ্রদেশের একটি হাসপাতালে কর্মরত। পাটায়ার যে হোটেলে তাঁরা ছিলেন, সেখান থেকেই পুলিস প্রিয়াঙ্কার দেহ উদ্ধার করেছে। অশিষের দাবি, স্নান করতে গিয়ে বাথটবে ডুবে মৃত্যু হয়েছে তাঁর।
এদিকে, মৃতার বাবা সত্যনারায়ণের অভিযোগ, অশিষই তাঁর কন্যাকে খুন করেছে। তিনি বলেন, অশিষের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শুধু তাই নয়, বিয়ের পর থেকেই সে প্রিয়াঙ্কার উপরে শারীরিক এবং মানসিক অত্যাচার করত। প্রিয়াঙ্কা তার বিরুদ্ধে একবার পুলিসেও অভিযোগ জানিয়েছিল। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। এমনকী প্রিয়াঙ্কাকে খুনের পরিকল্পনা করেই অশিষ তাঁদের ঘুরতে নিয়ে গিয়েছিল বলে অভিযোগও করেছেন সত্যনারায়ণ। তবে এটা খুন, আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিস। শুরু হয়েছে তদন্ত।
Advertisement
সম্পর্কিত সংবাদ