Bartaman Logo
৯ জুন, ২০২৬

নীলম-ঝিলম বিদ্যুৎ প্রকল্পে হামলা হয়নি, সাফ জানাল ভারত

নীলম-ঝিলম বিদ্যুৎ প্রকল্পে হামলা হয়নি, সাফ জানাল ভারত
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে ভারত। পাক অধিকৃক কাশ্মীরের নীলম-ঝিলম জলবিদ্যুৎ প্রকল্প সংলগ্ন একটি বাঁধের উপর অন্যায়ভাবে আঘাত হেনেছে তারা। বুধবার এমনই দাবি করেছিল পাকিস্তান। সেই দাবি নস্যাৎ করে পড়শি দেশকে কড়া বার্তা দিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। বৃহস্পতিবার তিনি জানান, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। কার্যত মনগড়া দাবি করছে পাকিস্তান। আগেই এই সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। একটা কথায় মাথায় রাখতে হবে, অপারেশন সিন্দুরের লক্ষ্য শুধুমাত্র সন্ত্রাসবাদ খতম করা। বেছে বেছে জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করা। আর ভারত সেটাই করেছে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের আস্তানার উপর হামলা চালিয়েছে। পাকিস্তানকে নিশানা করে বিদেশ সচিবের স্পষ্ট বক্তব্য, যদি এভাবে ভুলভাল ও সাজানো দাবি করে তারা ভারতের কোনও পরিকাঠামোর উপর আঘাত হানার চেষ্টা করে তাহলে তার ফলও ভোগ করতে হবে। আর সেই পরিণতির জন্য শুধুমাত্র পাকিস্তানই দায়ী থাকবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ