Bartaman Logo
৯ জুন, ২০২৬

৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে, শুনেই মন্ত্রীর গলায় ‘জয় শ্রী রাম’ ধ্বনি

‘সারাদিনে বিদ্যুৎ থাকে তিন ঘণ্টা। আপনি কিছু করুন মন্ত্রী মশাই।’ সম্প্রতি উত্তরপ্রদেশের সুলতানপুরে এমনই দাবি তুলেছিলেন স্থানীয়রা। আর সেখানেও রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরবিন্দ কুমার শর্মার সহায় ‘রাম’।

৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে, শুনেই মন্ত্রীর গলায় ‘জয় শ্রী রাম’ ধ্বনি
  • ১১ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

লখনউ: ‘সারাদিনে বিদ্যুৎ থাকে তিন ঘণ্টা। আপনি কিছু করুন মন্ত্রী মশাই।’ সম্প্রতি উত্তরপ্রদেশের সুলতানপুরে এমনই দাবি তুলেছিলেন স্থানীয়রা। আর সেখানেও রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরবিন্দ কুমার শর্মার সহায় ‘রাম’। স্থানীয়দের সমস্যা ও দাবির কথা শোনার পরেই হাত তুলে ‘জয় শ্রী রাম’ বলে ওঠেন বিদ্যুৎমন্ত্রী। তার পরই তড়িঘড়ি গাড়িতে উঠে ঘটনাস্থল ছাড়েন তিনি। দিন কয়েক আগে সুলতানপুর দিয়ে যাচ্ছিল বিদ্যুৎমন্ত্রীর কনভয়। মন্ত্রী গাড়ি থেকে নামতেই কয়েকজন বিদ্যুতের সমস্যার কথা তুলে ধরেন। হাত জোড় করে মন্ত্রীর জবাব, ‘ঠিক আছে, ঠিক আছে, বিষয়টি দেখছি।’ এরপরই বলে ওঠেন, ‘জয় শ্রী রাম... জয় হনুমান।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ