Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নতুন এসি লোকালে নেই ভেন্ডার, হতাশ হকাররাও

বনগাঁ-শিয়ালদহ শাখায় শুক্রবার থেকে চালু হল এসি লোকাল।

নতুন এসি লোকালে নেই ভেন্ডার, হতাশ হকাররাও
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ-শিয়ালদহ শাখায় শুক্রবার থেকে চালু হল এসি লোকাল। এদিন এসি ট্রেন চালু হওয়ায় সাধারণ যাত্রীরা খুশি হলেও মন খারাপ ব্যবসায়ী ও হকারদের। তাঁদের জন্য বরাদ্দ ভেন্ডার কামরা না থাকায় অনেকেই হতাশ। বনগাঁ স্টেশনে এসি ট্রেন আসতেই স্টেশনে থাকা হকারদের মুখে হাসি ফুটে ওঠে। অনেকেই দাঁড়িয়ে থাকা ট্রেনে উঠে পড়েন। কেউ কেউ ছবিও তুলে রাখেন। তবে ট্রেন ছাড়ার আগেই তাঁদের নেমে যেতে হয়। জানা গিয়েছে, এসি লোকাল ট্রেনে হকারদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তাঁদের টিকিট কেটে যাত্রী হিসেবে উঠতে হবে। এদিন দাঁড়িয়ে থাকা ট্রেনে ওঠেন চা বিক্রেতা চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এই ট্রেনে তো আমাদের চা বিক্রি করতে দেবে না। এত ভাড়া টিকিট কেটে উঠতে পারব না। তাই দাঁড়ানো ট্রেনে একটু উঠলাম।’ ভাড়া বেশি হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যায়। তবে এসি লোকাল পেয়ে খুশি অনেকেই। প্রথম দিনকে স্মরণীয় করে রাখতে ট্রেনে চাপেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ