Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের বাংলা পাঠ্যবই নেই, সমস্যায় পড়ুয়ারা

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের বাংলা পাঠ্যবই নেই, সমস্যায় পড়ুয়ারা
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকা অনুয়াযী এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমেস্টারের পঠনপাঠন চালু করতে হবে। সেই অনুযায়ী মালদহ জেলার সরকার পোষিত উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পঠনপাঠন শুরু হয়েছে। কিন্তু পড়ুয়াদের কাছে বাংলা পাঠ্যবই নেই।

Advertisement

জেলার বিভিন্ন সরকার পোষিত স্কুল ও মাদ্রাসায় এখনও পর্যন্ত দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমেস্টারের পাঠ্যবই আসেনি বলে জানা গিয়েছে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পড়ুয়া থেকে প্রধান শিক্ষকরা। 
কালিয়াচক-২ ব্লকের পঞ্চানন্দপুর সুকিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফা কামাল বলেন, অবর বিদ্যালয় পরিদর্শকের করণ থেকে স্কুলের কাছে পড়ুয়াদের সংখ্যা চাওয়া হয়েছিল। সেই তথ্য সংশ্লিষ্ট দপ্তরে ইতিমধ্যে পাঠানো হয়েছে। কিন্তু দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমেস্টারের পাঠ্যবই কখন আসবে, এবিষয়ে কোনও তথ্য নেই। 
হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের জগন্নাথপুর হাই মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পড়ুয়া মেহবুবা সুলতানা, খাদিজা খাতুনদের কথায়, আমরা তৃতীয় সেমেস্টারের বাংলা পাঠ্যবই এখনও পাইনি। কবিতা, ছোটগল্প ক্যাফে থেকে ডাউনলোড করেছি। কিন্তু বই হাতে না পেলে পড়াশোনা করতে সমস্যা হচ্ছে।
ইংলিশবাজার ব্লকের জহরাতলা হাইস্কুলের বাংলার শিক্ষিকা তথা উচ্চ মাধ্যমিকের উত্তরবঙ্গ জোনের বাংলা বিভাগের প্রধান পরীক্ষক নীনা চক্রবর্তীর কথায়, দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমেস্টারের পঠনপাঠন শুরু হলেও বাংলা পাঠ্যবই আসেনি। সুষ্ঠুভাবে পঠনপাঠন চালাতে পাঠ্যবই খুবই জরুরি। 
রতুয়া-১ ব্লকের সামসি এগ্রিল হাইস্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পাণ্ডে, ভাদো বিএসবি হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সরিফুল ইসলাম প্রমুখ   বলেন, সংসদের নির্দেশ অনুযায়ী দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হয়েছে। তাড়াতাড়ি বই এলে ভালো হয়। যদিও মালদহ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস বলেন, জেলা শিক্ষা দপ্তরে পাঠ্যবই এলেই দ্রুত স্কুলে পাঠানোর ব্যবস্থা করব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ